ইতিহাস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এক অপরাধে তিন সাজা, নির্বাচন কীভাবে? — রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা | ছবি: দৈনিক ইতিহাস

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, একই একটি অভিযোগের জন্য তিনবার শাস্তি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

রুমিন ফারহানা বলেন, ‘দুই দিন ধরে ফেসবুকে দুটি চিঠি ভাইরাল হয়েছে। প্রথম চিঠিটি আমার কাছে আসেনি। এটি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে পাঠানো হয়েছে। ১৭ তারিখের চিঠিটি ১৭ তারিখই রাতেই, ১৮ তারিখ সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যে ইউএনও কার্যালয় চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারে না, তারা কী করে নির্বাচনের মতো বড় কাজ পরিচালনা করবে?’

তিনি আরও জানান, ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকেও একটি কারণ দর্শানো নোটিশ পেয়েছেন। তিনি বলেন, ‘১৭ জানুয়ারি সরাইলের ইসলামাবাদে আমরা কোনো জনসভা করিনি। এটা একটি ছোট উঠান বৈঠক ছিল। ম্যাজিস্ট্রেট সেখানে এসে পুলিশ নিয়ে ভেতরে ঢুকেন। আমি বক্তব্য সংক্ষিপ্ত করে নেমে যাই। বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করি, আমার কোন আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তিনি বলতে পারেননি। এক পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি, “সবাই প্রচারণা করছে, আপনাদের কর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।”’

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে নারী নেতৃত্বে ‘অগ্নি কন্যা’ ময়না আক্তার

রুমিন ফারহানা দাবি করেন, ‘আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। দুটি সরকারি চিঠিতে বলা হয়েছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি—এটি সম্পূর্ণ মিথ্যা। আমি বলেছি অন্য প্রার্থীর কর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। হাবিবুর রহমান (আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক) যখন বৃদ্ধাঙ্গুলি দেখান, প্রশাসন সেখানে উপস্থিত ছিল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি বলেন, ‘এক অপরাধের জন্য আমাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপর ইউএনও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে চিঠি পাঠান। তার পর আবার জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার নোটিশ পাঠান। এক অপরাধে তিনবার শাস্তি—এটা কীভাবে গ্রহণযোগ্য? এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করব, যারা ইতিমধ্যে এতটাই পক্ষপাতিত্ব করছে।’

রুমিন ফারহানা বলেন, বিএনপির শরিক জোট জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘জুনায়েদ আল হাবিবের প্রচারণার সময় আমাকে নর্তকী ও টিস্যু পেপার বলে আক্রমণাত্মক ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়, কিন্তু জেলা প্রশাসক সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ২৬ ধারা অনুযায়ী নির্বাচনী তদন্ত কমিটি একটি। ইউএনও সেই কমিটিতে চিঠি দিয়েছে। জেলা প্রশাসক কেন আমাকে শোকজ করেন? তিনি সশরীরে উপস্থিত হতে বলেছেন। আমি নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন তুলেছি—এ বিষয়ে কমিশন কী ব্যবস্থা নেবে?’

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ১০ দলীয় ঐক্য ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিশাল গণমিছিল ও সমাবেশ

এ বিষয়ে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, রুমিন ফারহানার বক্তব্য ‘মনগড়া’। প্রথম আলোকে তিনি বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ আমি যেকোনো প্রার্থীকে দিতে পারি। আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থীকে কারণ দর্শানোর জন্য বলা যাবে। এটি সাধারণ প্রক্রিয়া। তিনি কারণ দর্শাবেন, আমি নির্বাচন কমিশনকে জানিয়ে দেব। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন যাচ্ছেন, জরিমানা করছেন এবং আমরা তা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। আজকেও একটি অভিযোগ পেয়েছি—এক প্রার্থী মঞ্চ করেছেন, সঙ্গে সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেট মঞ্চ ভেঙে দিয়েছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০