ইতিহাস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

এলপি গ্যাস। ছবি : সংগৃহীত
এলপি গ্যাস। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি, এলপিজি আমদানি, সরবরাহ ব্যবস্থা এবং বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জ্বালানি উপদেষ্টা বলেন, “চলতি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে পরিমাণ আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবায়িত হয়—এটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে জাতীয় নির্বাচন ও মাহে রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোক্তাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত সচেতন।”

তিনি আরও বলেন, সরকার এলপিজি সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে। আমদানি, পরিবহন কিংবা সরবরাহ প্রক্রিয়ায় যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সরকার সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। তবে অপারেটরদেরকেও তাদের দায়বদ্ধতা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে এলপিজি দামে অস্থিরতা

সভায় এলপিজি অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে বিরূপ পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি সংকট ও পরিবহন জটিলতার কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে তারা অতিরিক্ত মূল্য বৃদ্ধি করেননি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

অপারেটররা আরও জানান, চলতি মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হলে দেশের বাজারে এলপিজির চলমান সংকট অনেকাংশে কেটে যাবে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সভায় জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এলপিজি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে জানানো হয়, সরকার ও বেসরকারি অপারেটরদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসন্ন নির্বাচন ও মাহে রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ জনগণ নির্বিঘ্নে জ্বালানি সুবিধা ভোগ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০