শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুলে পিঠা উৎসব

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-এ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতিতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। উৎসবের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

উৎসব উপলক্ষে পুরো ক্যাম্পাস সাজানো হয় বাঙালির চিরায়ত গ্রামীণ ঐতিহ্যের আদলে। সারিবদ্ধ স্টলে শোভা পায় নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা। এর মধ্যে ছিল ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, কুলি পিঠা, কাজু বরফি, জালি পিঠা, মেরা পিঠা, পাকন পিঠা, নূরের জাল পিঠা, দুধ সাগর, দুধকুলি, আনারকলি পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, শ্যামা পিঠা ও মাংস পিঠাসহ আরও বিভিন্ন রকমের সুস্বাদু আয়োজন। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে পিঠা প্রস্তুত ও পরিবেশনায় সক্রিয় অংশগ্রহণ করে, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে বেকারি কারখানায় অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে

শিক্ষার্থীদের বিনোদনের জন্য নাগরদোলা ও সাম্পানের বিশেষ ব্যবস্থা রাখা হয়, যা ছোটদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি ও ঐতিহ্যবাহী বাঙালি আবহে সাজানো পরিবেশনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু খাদ্য আয়োজন নয়, বরং আমাদের শেকড় ও ঐতিহ্যের প্রতিফলন। চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “পিঠা উৎসব বাঙালি জাতির সংস্কৃতির ধারক ও বাহক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং তাদের মাঝে ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরি করে।”

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি এখনও সমানভাবে প্রাসঙ্গিক ও জনপ্রিয়। উৎসবটি শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০