শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈর স্মৃতিসৌধে পুষ্পস্তবক নিয়ে বিতর্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে এক বিতর্কিত ঘটনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হলেও, প্রশাসনের নজর এড়িয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।1¹

উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিয়াকৈরের গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিবসের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেখানে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও মেয়র মুজিবুর রহমান, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের ইতিহাস, ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ধরনের ডিসপ্লে ও প্রদর্শনীর আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

তবে এরই মধ্যে হঠাৎ করেই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। অভিযোগ উঠেছে, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সুযোগ বুঝে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।

আরো পড়ুন...  গাজীপুরে অবৈধ তেল মজুদে জরিমানা

বিশেষ করে, এত কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করতে সক্ষম হলেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “খুব ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধ এলাকা এবং আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছিল। তারপরও কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।”

ঘটনাটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে এড়াতে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০