উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

নড়াইলের কালিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 1তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার সকাল ১১টার দিকে গ্রেফতারকৃতদের নড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কালিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে থানার এসআই, এএসআইসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানের সময় জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সবুর শেখ (সিআর মামলার আসামি), সাকায়েত, মন্টু মিয়া, শাহিদ আলী, ইনামুল হক, রিয়াদ শেখ এবং শামীম শেখ। তারা বিভিন্ন সময় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

কালিয়া থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব আসামির বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি থাকলেও তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়। গ্রেফতারের পর থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রোববার সকালে তাদের নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন...  ঝুট ব্যবসা নিয়ে সাভারে উত্তেজনা

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সমাজে অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যাতে সবাই শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারে, সে জন্য বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে কালিয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”

একই সঙ্গে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশের একার পক্ষে সব ধরনের অপরাধ দমন করা সম্ভব নয়। এজন্য সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পুলিশের এই অভিযানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা আশা করছেন, পুলিশের এমন ধারাবাহিক অভিযান চলমান থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ঈদকে সামনে রেখে পুলিশের এই উদ্যোগ জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিয়া থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০