উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়ায় ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমান

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ও সন্ধ্যায় উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাউলী গ্রামের বাসিন্দা ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখ (৫৫)-এর কাছ থেকে ৯টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ১,৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেলে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাসের নেতৃত্বে কলাবাড়িয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ট্রাক থেকে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখ (৪৫)-এর কাছে থাকা ২৮টি ব্যারেলে মোট ৫,৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন...  নলডাঙ্গায় রাশেদের মতবিনিময়

উপজেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে মোট ৭,৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে, যা স্থানীয় বাজারে অবৈধভাবে বিক্রির প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জব্দ করা ডিজেল সরকারি নিয়ম অনুযায়ী মেসার্স কালিয়া ফিলিং স্টেশনের মাধ্যমে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের এ ধরনের অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ জ্বালানি ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০