দুর্যোগ ব্যবস্থাপনায় লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন–এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালিহাতী স্টেশনের কর্মকর্তা মো. রাসেল মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা র্যালিতে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যায়েও দুর্যোগ বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন