শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনি-
১৩ জানুয়ারি ২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদন গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সামা নিয়াতুল জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালিহাতী পৌরসভা দল ও বাংড়া ইউনিয়ন পরিষদ দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কালিহাতী পৌরসভা দল বিজয় অর্জন করে। ম্যাচটি পরিচালনা করেন ঘাটাইল উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এবং ধারাভাষ্য প্রদান করেন উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।

আরো পড়ুন...  নওগাঁ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমানের বিজয়

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ধরনের টুর্নামেন্ট প্রশাসন ও জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কালিহাতীতে ক্রীড়া সংস্কৃতি প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০