শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে স্বাধীনতা দিবস পালিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে শহীদদের স্মরণ করেন।

এরপর সকাল সাড়ে ৯টায় স্থানীয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন। শৃঙ্খলাবদ্ধ ও মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেমের আবেগ জাগিয়ে তোলে।

আরো পড়ুন...  পানছড়িতে ৩ বিজিবির মেডিকেল ক্যাম্পে পাহাড়ি শিশুদের বিনামূল্যে চিকিৎসা

সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের ত্যাগের ইতিহাস তুলে ধরা হয়। পরে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভবঘুরে ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

উপজেলার বিভিন্ন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো. শাহ আলম তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী প্রমুখ।

আরো পড়ুন...  টাঙ্গাইলে তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০