ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
২৭ মার্চ ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুরির আগে এএসআইকে ফোন, ‘সমস্যা হলে দেখবেন’—আটক গরুচোরের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় আটক এক ব্যক্তির মোবাইল ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার দশানি গ্রামের মানিক মিয়ার গরু চুরির ঘটনায় আলাল মিয়াকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার করা হয়। এ সময় আলালের মোবাইল ফোন জব্দ করলে তাতে বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মাসুদের সঙ্গে কথোপকথনের আলামত পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

আটক আলাল মিয়া স্থানীয়দের কাছে দাবি করেন, তিনি একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সে সময় এএসআই মাসুদকে টাকা দিয়ে সহযোগিতা নিতেন। আলালের ভাষ্য, গরু চুরির আগে তিনি এএসআই মাসুদকে ফোন করেছিলেন এবং কোনো সমস্যা হলে সহযোগিতার আশ্বাসও পেয়েছিলেন।

তবে অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে চিনতাম না। শুধু ইমোতে কথা হয়েছে। তার সম্পর্কে আমার কোনো তথ্য নেই।”

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, গরু চুরির ঘটনায় আলাল মিয়াকে আটক করা হয়েছে। আমাদের এক স্টাফের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি আমরা শুনেছি। তদন্তে অসৎ উদ্দেশ্যে যোগাযোগের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০