খুবি প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাঁদা ফুলে রঙিন খুলনা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসজুড়ে ফুলের উৎসব

গাঁদা ফুলে রঙিন খুলনা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসজুড়ে ফুলের উৎসব
গাঁদা ফুলে রঙিন খুলনা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসজুড়ে ফুলের উৎসব | ছবি : দৈনিক ইতিহাস

শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, নরম রোদ আর তার মাঝে হলুদ-কমলা রঙের গাঁদা ফুলে যেন নতুন সাজে সেজেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। মূল প্রবেশপথ থেকে শুরু করে একাডেমিক ভবনের সামনে, লেকের পাড়, খোলা মাঠ, প্রশাসনিক এলাকা ও আবাসিক হলগুলোর চারপাশ—সবখানেই চোখে পড়ছে সারি সারি গাঁদা ফুলের সমারোহ। পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে এক মনোরম ও প্রাণবন্ত পরিবেশ, যা প্রতিদিনই আকর্ষণ করছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাস সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে এই ফুলের বাগান গড়ে তোলা হয়েছে। পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, উপাচার্যের বাংলো, প্রশাসন ভবন, অদম্য বাংলা চত্বর, একাডেমিক ভবনসমূহ এবং প্রতিটি আবাসিক হলের সামনে গাঁদা ফুলের গাছ রোপণ করা হয়। শীত মৌসুমে ফুলগুলো একসঙ্গে ফুটে ওঠায় ক্যাম্পাস যেন রঙিন এক উৎসবে পরিণত হয়েছে। সবুজ গাছপালার সঙ্গে গাঁদা ফুলের উজ্জ্বল রঙ মিলেমিশে তৈরি করেছে এক অনন্য নান্দনিক দৃশ্য।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান মোহাম্মদ আলী বলেন,
“ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রায় তিন হাজার গাঁদা ফুলের গাছ রোপণ করেছি। প্রতিদিন নিয়মিত পানি সেচ, সময়মতো সার প্রয়োগ এবং পরিচর্যার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের লক্ষ্য খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা।”

আরো পড়ুন...  খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাসের এই রঙিন পরিবেশ শিক্ষার্থীদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলছে। অনেক শিক্ষার্থী ক্লাস শেষে কিংবা অবসর সময়ে ফুলে ঘেরা পথ ধরে হাঁটছেন, ছবি তুলছেন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি বলেন,
“ক্লাস আর পরীক্ষার চাপের মধ্যে এই ফুলের বাগান আমাদের জন্য এক ধরনের মানসিক স্বস্তি। একটু হাঁটলেই মনটা ভালো হয়ে যায়, ক্লান্তি দূর হয়। এমন পরিবেশ পড়াশোনার মনোযোগ বাড়াতেও সাহায্য করে। ভবিষ্যতে যদি আরও বৈচিত্র্যময় ফুল, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়, তাহলে আমাদের ক্যাম্পাস আরও সুন্দর হয়ে উঠবে।”

শিক্ষকদের অনেকেই মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য ও সবুজ পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখের আরামই নয়, বরং সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তাকেও উত্সাহিত করে। এ কারণে ক্যাম্পাসজুড়ে ফুল ও গাছপালার এই সমন্বয়কে তারা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের জন্য আগে থেকেই পরিচিত খুলনা বিশ্ববিদ্যালয় গাঁদা ফুলের এই সৌন্দর্যে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। শীতের সকালে কুয়াশার ভেতর উজ্জ্বল ফুলের হাসি ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিচ্ছে প্রাণচাঞ্চল্য। সংশ্লিষ্টদের আশা, এই রঙিন আবহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দৈনন্দিন জীবনে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে আরও আকর্ষণীয় ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০