পরিতোষ কুমার বৈদ্য (সাতক্ষীরা)
১ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় ছাগল পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ছাগল পালন বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর উদ্যোগে এবং কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টায় গাবুরা ইউনিয়নের চকবারা প্রোডাকশন সেন্টারে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামের মোট ১৮ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ছাগল পালন বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস। এছাড়াও প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ছাগল পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ছিল—ছাগল পালনের উদ্দেশ্য ও গুরুত্ব, উপযোগী জাত নির্বাচন, ছাগলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি, মা ছাগল ও বাচ্চার সঠিক পরিচর্যা, সুষম খাদ্য ব্যবস্থাপনা, পরজীবি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা প্রদান পদ্ধতি। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করা হয়।

আরো পড়ুন...  শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস পালন

প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস বলেন, “ছাগল পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় পেশা। সঠিক পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই একজন ব্যক্তি তার আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। এজন্য প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত জরুরি। এই ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, ফেইথ ইন এ্যাকশন যে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করেছে, তা প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ বিকাল ৪টায় সমাপ্ত ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান। স্থানীয়দের মতে, এমন প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০