রনী আহম্মেদ, গোপালগঞ্জ সংবাদদাতা:
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে জেলার সর্বত্র উৎসবমুখর আমেজ লক্ষ্য করা গেছে।

গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) থেকে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ–এর প্রার্থী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। ভোটের ব্যবধানে এগিয়ে থেকে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয় বিএনপি।

গোপালগঞ্জ-২ আসন (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) থেকেও জয় পেয়েছেন বিএনপির প্রার্থী কে এম বাবর। তিনি ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু, যিনি হরিণ প্রতীকে ৩৩ হাজার ৩৯ ভোট পান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বিএনপি।

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) থেকে বিএনপির প্রার্থী এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট–এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

আরো পড়ুন...  দৌলতপুরে দোয়া ও নির্বাচনী আলোচনা সভা

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটগ্রহণকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন-পরবর্তী সময়ে পরাজিত প্রার্থীরাও ফলাফল মেনে নিয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির এই জয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলার রাজনীতিতে এর প্রভাব আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০