গোপালগঞ্জ প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে হামের আতঙ্ক, হাসপাতালে ৪৩ শিশু, মৃত্যু ১

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশু ভর্তি হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৪৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ-এর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলে এখন পর্যন্ত একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, উপসর্গের ভিত্তিতেই চিকিৎসা শুরু করা হচ্ছে। এতে চিকিৎসা দিতে কোনো ধরনের জটিলতা হচ্ছে না।

বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ১২ জন শিশু নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ভর্তি হওয়া ৩০ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

এ বিষয়ে ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, জেলায় হামের পরীক্ষার জন্য কোনো ল্যাব নেই। তাই নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। সাধারণত ফল আসতে ৩ থেকে ৪ দিন সময় লাগে। তবে নমুনার চাপ বেশি থাকলে ৭ দিনেরও বেশি সময় লাগতে পারে।

তিনি বলেন, হামের লক্ষণ স্পষ্ট হওয়ায় পরীক্ষার ফল না আসলেও চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে না। সব সরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।

আরো পড়ুন...  মাগুরায় চাঁদাবাজি শূন্য, অভিযোগ বাক্স স্থাপন হবে

সিভিল সার্জন আরও জানান, জেলার সব সরকারি হাসপাতালে নমুনা সংগ্রহ, রোগীর তথ্য দ্রুত সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো এবং শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, শিশুদের জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। একইসঙ্গে নিয়মিত টিকা নিশ্চিত করারও পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০