মো: সাখাওয়াত হোসেন মামুন নেত্রকোনা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। পহেলা বৈশাখকে আনন্দঘন ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টায় গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে এ উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণে উৎসব। এ দিনটি শুধু সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক নয়, বরং অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালিয়ানার এক অনন্য বহিঃপ্রকাশ। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আলী আকবর আনিছ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল। এছাড়া গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির খান শান্ত এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কামরান হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

আলোচনা সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

গৌরীপুর থানার পক্ষ থেকে জানানো হয়, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। একইসঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনাকে ধারণ করে। তাই এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এ আয়োজন সফল করা সম্ভব।

সভা শেষে নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন এবং কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন আনন্দমুখর ও সার্থক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০