শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ প্রতিনিধি:
৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বিএনপি নেতার ‘ঘের দখল’ আতঙ্ক: লাল পতাকা পুঁতে মালিকদের হাড়িকাঁপানো প্রতিরোধ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, অবৈধভাবে জমি দখল করে ঘের ব্যবসা পরিচালনা ও প্রকৃত জমির মালিকদের হয়রানির প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ ঘটনায় একটি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার বহরবুনিয়া গ্রামের হাওলাদার পাড়া এলাকায় প্রায় ১৭০ বিঘা জমির একটি মৎস্য ঘেরের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জমির মালিকরা তাদের জমিতে লাল পতাকা পুঁতে দখল ও অবস্থানের ঘোষণা দেন। ফলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বহিরাগত কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের জমি দখল করে ঘের পরিচালনা করে আসছেন। তারা দাবি করেন, অতীতে আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতার সহযোগিতায় এই জমি দখল করা হয়েছিল এবং বর্তমানেও একই ধারা অব্যাহত রয়েছে। স্থানীয়দের ভাষ্য, জুলাই মাসের রাজনৈতিক পরিবর্তনের পরও বহিরাগতদের দখলদারিত্ব বন্ধ হয়নি।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

বক্তারা বলেন, “আমরা প্রকৃত জমির মালিক হয়েও নিজেদের জমিতে যেতে পারতাম না। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জমি পুনরুদ্ধার করেছি। আমরা চাই নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে।” তারা বহিরাগতদের প্রভাবমুক্ত হয়ে জমির অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন জমির মালিক সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তালুকদার, রাজিব হাওলাদার, মো. মমিনুল ইসলাম, নাছিমা খাতুন, মরিয়ম বেগম ও মেহেরুন নেছাসহ অনেকে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপির নেতা এফ. এম. শামীম আহসানসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ. এম. শামীম আহসান বলেন, “২০০৬ সালে জমির মালিকরা স্বেচ্ছায় ঘেরটি আমার নামে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে আওয়ামী লীগের কিছু ব্যক্তি সেটি দখল করে নেয়। বর্তমানে যারা মানববন্ধন করছেন, তাদের ওই জমিতে কোনো মালিকানা নেই।”

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, এখন পর্যন্ত ঘেরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সতর্ক রয়েছে।

আরো পড়ুন...  গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির জয়

স্থানীয় সচেতন মহল মনে করছে, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাধান করা জরুরি বলে তারা মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০