বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের দ্বিতীয় তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোল্লা হাসান শরিফমনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, অ্যাডভোকেট মো. সুলাইমান বিশু, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক, সাবেক পিপি অ্যাডভোকেট নাজমুল আজম, অ্যাডভোকেট সোহরাব আলী, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, এপিপি অ্যাডভোকেট মাসির আলী, এপিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এজিবি নাহিদ ইবনে মিজানসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নেতৃত্বের স্মৃতিচারণ করেন। তিনি দেশের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা সুলতান মাহমুদ। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা, দেশের শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন