মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছফির আলম কোরেশীর মায়ের মৃত্যুতে শোক

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তি ও বিএনপি নেতা ছফির আলম কোরেশীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) এক যৌথ শোকবার্তায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শোক প্রকাশ করেন। একই সঙ্গে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মো. মুকিম উদ্দিন এবং জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদও পৃথকভাবে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, মরহুমা যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন মহিয়সী নারী। জীবদ্দশায় তিনি এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নীরবে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার এই মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি সবার কাছে শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন।

আরো পড়ুন...  পরাজয়ের পরও সৌহার্দ্যের নজির রাজশাহী-৬ এ

নেতৃবৃন্দ আরও বলেন, সমাজে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন মা হিসেবেই নন, বরং একজন মানবিক ও উদার মনের মানুষ হিসেবে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার মৃত্যুতে পরিবার যেমন একজন অভিভাবক হারিয়েছে, তেমনি সমাজ হারিয়েছে একজন সহানুভূতিশীল মানুষকে।

শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তার রুহের শান্তি প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের এই শোক সহ্য করার শক্তি কামনা করা হয়।

এদিকে, তার মৃত্যুর খবরে এলাকার সর্বস্তরের মানুষ শোকাহত হয়ে পড়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার সময়সূচি পরে নির্ধারণ করা হবে এবং তা যথাসময়ে সবাইকে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০