মো. মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক ফোরাম ও প্রবাসীদের নিন্দা

নিন্দা ও প্রতিবাদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম। একই ঘটনায় প্রবাসী বিশিষ্টজনরাও পৃথক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেট বানীর বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া এবং ফোরামের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌর শহরের হবিবপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে মনির মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির, সহসভাপতি শাহ এস এম ফরিদ ও হুমায়ুন কবির ফরিদী, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহসাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, দায়েরকৃত মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের অব্যাহতির দাবি জানান।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পাড়ে হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছোট মিয়া ‘সানলাইট আবাসিক হোটেল (বোর্ডিং)’ নির্মাণ করেন। নলজুর নদীর ওপর আর্চ গার্ডার সেতু নির্মাণকালে হোটেলের পাশ দিয়ে থাকা ৩৩ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইন সাময়িকভাবে মাটির নিচ দিয়ে স্থাপন করা হয়।

আরো পড়ুন...  ফখরুল আম্বিয়ার সঙ্গে হাফিজ মাছুম আহমদের সৌজন্য সাক্ষাৎ

গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে আবাসিক প্রকৌশলী মো. আজিজুল ইসলাম আজাদ স্বাক্ষরিত নোটিশে ভবনের সামনের অংশে অবৈধ সম্প্রসারণের বিষয় উল্লেখ করা হয়। পাশাপাশি উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) সেতুর পশ্চিম এপ্রোচের সাইড স্লোপের ওপর সম্প্রসারিত অংশ অপসারণের নির্দেশনা দেয়। সংশ্লিষ্ট নোটিশের আলোকে জনস্বার্থে সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। এর পরপরই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় যুক্তরাজ্য, কানাডা, ইতালি, জার্মানি ও সৌদি আরব প্রবাসী একাধিক বিশিষ্ট ব্যক্তি বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা দাবি করেন, নদীর অংশ দখল ও অবৈধ সম্প্রসারণের বিষয়ে প্রশাসনিক নোটিশ থাকার পরও সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হয়রানির শিকার হতে হচ্ছে।

বিবৃতিদাতারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০