আবু রায়হান, স্টাফ রিপোর্টার
১ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ভোলার মেঘনা নদী ও তেঁতুলিয়া নদী-তে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা। এতে জেলার প্রায় দুই লক্ষাধিক জেলে কর্মহীন সময় কাটাচ্ছেন।

রোববার (১ মার্চ) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিসহ মেঘনা তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায়, সরকারি নির্দেশনা মেনে কোনো জেলে জাল বা ট্রলার নিয়ে নদীতে নামেননি। কেউ নদীর পাড়ে বসে জাল মেরামত করছেন, কেউবা ট্রলার পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এটি চলবে আগামী ৩০ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত। এ সময়ে চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনার ৯০ কিলোমিটার এবং চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়ার ১০০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। ভোলায় ইলিশের দুটি অভয়াশ্রম রয়েছে।

জেলে আলী আহম্মদ, মাকসুদ ও তুহিন জানান, “সরকারি নিষেধাজ্ঞা মেনে আমরা নদী থেকে উঠে এসেছি। এখন জাল-ট্রলার মেরামত করছি। দুই মাস আয় বন্ধ থাকবে, তাই দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।”

আরো পড়ুন...  মোংলায় সরকারী কর্মচারীদের অবস্থান কর্মবিরতি ও মানববন্ধন 

বিকেলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে নদীতে টহল জোরদার রয়েছে। “মেঘনা-তেঁতুলিয়া নদীকে পুরোপুরি জাল-জেলেমুক্ত রাখা হয়েছে,” বলেন তিনি।

তিনি আরও জানান, জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। এছাড়া প্রথমবারের মতো ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার ১৩ হাজার ৬০০ জেলেকে বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো জেলে আটক হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০