এইচ. এম. নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন।

ফায়ার সার্ভিসের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা, অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া রোপ স্লাইডিং, রোপ র্যাপলিং, রোপ ডিসেন্ডিং ও জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ায় বিধ্বস্ত ভবনে অনুসন্ধান চালিয়ে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশপথ তৈরি করে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণের প্রক্রিয়াও প্রদর্শিত হয়।

কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ওয়াদুদ হাওলাদারের তত্ত্বাবধানে মহড়াটি পরিচালিত হয়। এতে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

মহড়াটি পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ।

আরো পড়ুন...  নারী নেতৃত্বের গল্প বলতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, “দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের মহড়ার আয়োজন করা হবে।

উল্লেখ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০