ঝালকাঠি প্রতিনিধি-
১৭ জানুয়ারি ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত | ছবি : দৈনিক ইতিহাস

ঝালকাঠিতে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আমার ভোট, আমার ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঝালকাঠিতে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে তরুণ ভোটারদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান। ঝালকাঠি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আসিফ আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস. এম. এজাজ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সরদার মোঃ সাফায়েত হোসেন এবং সাবেক ছাত্রনেতা জুলফিকার আলি মান্নু।

মতবিনিময় সভায় নির্বাচন, তরুণদের ভবিষ্যৎ এবং বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সদ্য সাবেক এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল, বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাম, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, ছাত্রনেতা মোঃ কবির হোসেন, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আবির লস্কর, মোঃ ফয়সাল ও মোঃ মাহফুজর রহমানসহ অন্যান্য তরুণ নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  খাল খননে অনিয়মে ঠিকাদারকে শোকজ

বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের আরও সচেতন, উদ্যোগী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশে যেন কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য তরুণদের সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যেসব রাজনৈতিক শক্তি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে এবং তরুণদের জনশক্তিতে রূপান্তর করে রাষ্ট্র পরিচালনায় অংশীদার করার উদ্যোগ নিয়েছে—তাদের পক্ষেই তরুণদের অবস্থান নেওয়া উচিত। এক্ষেত্রে বিএনপির তরুণদের জন্য বিশেষ পরিকল্পনা ও তা বাস্তবায়নের সক্ষমতা রয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।

সভা শেষে তরুণদের আগামীর বাংলাদেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০