হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি :
৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তথ্য অধিকার নিয়ে আলোচনা সভা

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) শহরের ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সরকারি সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরা হয়।

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম। তিনি বলেন, “তথ্য অধিকার আইন নাগরিকদের একটি মৌলিক অধিকার নিশ্চিত করে। এর সঠিক প্রয়োগ হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতি কমবে।” তিনি নাগরিকদের তথ্য জানার অধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সদর উপজেলা নাগরিক ফোরামের সদস্য এস এম রাজ, সংগঠনের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আজাদুল হক, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইশরাত জাহান, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, সদর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক নাদিরা আকরাম এবং রামপাল উপজেলা নাগরিক ফোরামের সম্পাদক এঞ্জেল মৃধা। এছাড়া বাগেরহাট সদর ও রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নাগরিক ফোরামের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  ভেড়ামারায় ধানের শীষের শেষ জনসভা

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সহজেই সরকারি সেবা সম্পর্কে জানতে পারবেন এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম হবেন। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় তথ্যপ্রাপ্তির সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“নাগরিক” প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান), উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। প্রকল্পটির মাধ্যমে দেশের ১২টি জেলার ৪৮টি ইউনিয়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমরাই পারি জোট (উই ক্যান)-এর কনসালট্যান্ট নাজমুস সাকিব রুবেল। সভায় অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়নে নাগরিক সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০