অনলাইন ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরস্কে শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে দুই দেশেই ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও পার্শ্ববর্তী অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

জানা গেছে, উভয় দেশেই বর্তমানে রমজান মাসের ২৮তম দিন চলছে এবং পূর্বনির্ধারিত বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়াও ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে শাওয়ালের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র। ফলে দেশটিতে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পদ্ধতির ভিন্নতার কারণে ঈদের তারিখে এই পার্থক্য দেখা যাচ্ছে।

আরো পড়ুন...  ইজিপ্টে ইকামাহীনদের বিরুদ্ধে অভিযান, চাপে আজহারি শিক্ষার্থীরা

সূত্র : গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০