উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২০ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে গাঁজা চাষের দায়ে দুইজনের কারাদণ্ড

নড়াইলের কালিয়ায় গাঁজার গাছ উদ্ধার, দুইজন গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
নড়াইলের কালিয়ায় গাঁজার গাছ উদ্ধার, দুইজন গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা | ছবি: দৈনিক ইতিহাস

নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ গাঁজার গাছ চাষ ও সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছর চার মাসের কারাদণ্ড এবং অপরজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির কালিয়া উপজেলার পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন ও অশোক বাইনসহ একটি চৌকস দল কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মৃত সন্তোষ বর্মনের ছেলে বাসু দেব বর্মনের বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বাসু দেব বর্মনকে আটক করা হয়।

পরবর্তীতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)১৮ ধারায় বাসু দেব বর্মনকে এক বছর চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ সময় অভিযান চলাকালে মুহিদুল ইসলাম (পিতা: মৃত ফজর শেখ), যিনি নিজেকে স্থানীয় সংবাদ সংগ্রাহক হিসেবে পরিচয় দিচ্ছিলেন, গাঁজার জট ব্যাগে রেখে আত্মসাৎ করার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

আরো পড়ুন...  কালিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

অভিযান ও আদালত পরিচালনার সময় স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, আটক বাসু দেব বর্মন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজার চাষ করতেন। তিনি বলেন, “এই ধরনের অপরাধীরা সমাজের জন্য ভয়ংকর। তাদের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০