উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪, তিনজনের জানাজা-দাফন সম্পন্ন

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত চারজনের মধ্যে তিনজনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। অপর একজনকে পৃথকভাবে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। নিহত খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং একই পক্ষের ফেরদৌস হোসেনকে সিঙ্গাশোলপুর কবরস্থানে দাফন করা হয়। অপর নিহত ওসিকুর মিয়াকে তারাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহগুলো গ্রামে পৌঁছে।

স্বজনদের অভিযোগ, সোমবার ভোরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত আরেকজন পরে হাসপাতালে মারা যান।

নিহত তাহাজ্জুদ শেখের স্ত্রী সুমী বেগম দাবি করেন, সেহেরির পরপরই ৫০-৫৫ জনের একটি দল তাদের বাড়িতে প্রবেশ করে তার স্বামী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করে। একই ঘটনায় প্রতিবেশী ফেরদৌস হোসেনও নিহত হন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

অন্যদিকে, ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আরো পড়ুন...  নড়াইলে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ

পুলিশ জানায়, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০