এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি-
৩০ মার্চ ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল ৩দিন পর, কান্নায় ভেঙে পড়ল পরিবার

ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদরাসাছাত্র মো. আলিফের (১৫) মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত আলিফ হবিগঞ্জের একটি মাদরাসার আলিম শ্রেণির ছাত্র। ঈদের পাঁচদিন আগে সে ঝালকাঠিতে তার নানা বাড়িতে বেড়াতে আসে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটালেও শেষ পর্যন্ত সেই বেড়ানোই তার জীবনের শেষ সফর হয়ে দাঁড়ায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে গাবখান নদীতে গোসল করতে নামে আলিফ। তবে সে সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গিয়ে ডুবে যায় সে। সঙ্গে থাকা স্বজনরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে।

আরো পড়ুন...  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ

অবশেষে নিখোঁজের তিনদিন পর সোমবার দুপুরে কিফাইতনগর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কাছে গিয়ে সেটি আলিফের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আলিফের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আলিফ শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

স্থানীয়রা বলছেন, নদীতে গোসল করতে নামা শিশু-কিশোরদের প্রতি আরও বেশি নজরদারি ও সতর্কতা প্রয়োজন। বিশেষ করে যারা সাঁতার জানে না, তাদের একা নদীতে নামতে দেওয়া উচিত নয়।

ছবির ক্যাপশন: ঝালকাঠির গাবখান নদীতে নিখোঁজের তিনদিন পর উদ্ধার হওয়া মাদরাসাছাত্র আলিফের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০