আবু রায়হান, স্টাফ রিপোর্টার
১৩ মার্চ ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নববধূর সাজে চিরনিদ্রায় মিতু, লাল ওড়না শেষ শয্যার কাফন

মাত্র দুদিন আগে নতুন জীবনের স্বপ্নে শ্বশুরবাড়ির পথে পা দিয়েছিলেন মার্জিয়া আক্তার মিতু। কিন্তু খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার জীবনের সব স্বপ্ন মধ্যপথেই শেষ হয়ে গেছে।

নববধূর বিয়ের সাজ, দামি বেনারসি, রঙিন মেহেদি আর লাল ওড়না—সবই ছিল ঠিক, শুধু নেই প্রাণোচ্ছল হাসিমাখা মুখ। হাসপাতালের স্ট্রেচারে নিথর পড়ে থাকা মিতুর এই চিত্র এখনো মানুষকে শোকাহত করছে। তার হাতে থাকা মেহেদির রঙ ফিকে হয়নি, কিন্তু সেই হাত দুটি আর শক্ত করে আগামীর পথ ধরতে পারবে না।

খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রাম থেকে শুরু হওয়া উৎসবের রেশ এখন এক ভয়াবহ শোকে রূপ নিয়েছে। মিতুর মামা আবু তাহের কান্নায় ভেঙে পড়েন, “নতুন জীবন শুরুর আগেই মেয়েটা চলে গেল, ভাবতেও পারি না। আমাদের সব শেষ হয়ে গেল।”

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানিয়েছেন, পরিবারের আবেদন অনুযায়ী নিহতদের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে মিতু ও তার পরিবারজন অন্তর্ভুক্ত।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্রীপুরে অবৈধ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০