মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় জমে উঠেছে ঈদের বাজার

ঈদুল ফিতরকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা পৌর বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গার্মেন্টস, জুতা-স্যান্ডেল, কাপড় ও বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর বাজারে নতুন নতুন ডিজাইনের পোশাক ও জুতার চাহিদা বেশি। বিশেষ করে তরুণ-তরুণী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে জুতা ও স্যান্ডেলের দোকানগুলোতেও নতুন মডেলের জুতার বিক্রি বেড়েছে।

নলডাঙ্গা পৌর বাজারের হাট অফিসের পাশে অবস্থিত ‘ফেব্রিকন ফ্যাশন’ শোরুমের মালিক রবিউল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। ক্রেতারা এখন উন্নত মানের কাপড় ও আধুনিক ডিজাইনের পোশাক বেশি পছন্দ করছেন। তবে গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম কিছুটা বেড়েছে। ঈদের এখনও কয়েক দিন বাকি থাকলেও এখন থেকেই কেনাবেচা পুরোদমে শুরু হয়েছে এবং শেষ মুহূর্তে আরও বেশি ভিড় বাড়বে বলে তিনি আশা করছেন।

আরো পড়ুন...  তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: নলডাঙ্গার ইউএনও

অন্যদিকে জুতার দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। নলডাঙ্গা পৌর বাজারের ‘নাজ সুজ’ এর ডিলার মুরশেদ আলী বলেন, বাজারে বিভিন্ন ধরনের নতুন মডেলের জুতা এসেছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা ভালো মানের জুতা কিনতে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে ঈদ উপলক্ষে অনেকেই পরিবারের সদস্যদের জন্য নতুন জুতা কিনছেন।

কেনাকাটা করতে আসা ক্রেতা ইউসুফ হোসেন জুয়েল জানান, ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এসেছেন। তিনি বলেন, “ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাজারে ভিড় বাড়ছে। বিশেষ করে নলডাঙ্গা পৌর বাজারের বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি।”

নলডাঙ্গা পৌর বাজারের মোহাম্মদ আলী প্লাজা, জহুরুল ভিলা ও নুরজাহান মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাবেচা চলছে। এসব মার্কেটে পোশাক, প্রসাধনী, জুতা ও বিভিন্ন উপহারের সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ক্রেতারা। বিশেষ করে পেঁয়াজসহ কিছু খাদ্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গেছে।

আরো পড়ুন...  হরিমোহনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাজারসহ পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ঈদের আনন্দকে ঘিরে নলডাঙ্গা পৌর বাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের শেষ কয়েক দিনে কেনাবেচা আরও বাড়বে এবং তাদের বেচাকেনা ভালো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০