পিরোজপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কে এম সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. রুবেল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কৌশল ও দুর্যোগে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উপস্থিত বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের অংশগ্রহণ অপরিহার্য। দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

Facebook Comments Box
আরো পড়ুন...  কুমারপাড়ায় আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে প্রশাসনের সাইনবোর্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০