প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ (নোয়াখালী):
১৩ জানুয়ারি ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, মানববন্ধন ও স্মারকলিপি

নোয়াখালীর স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এতে লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া এবং নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি-এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পরীক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-এর কাছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা এমসিকিউ পদ্ধতির পরিবর্তে লিখিত আকারে গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র সরবরাহ করে লিখিতভাবে উত্তর দিতে বলা হয়। এতে প্রায় ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

তবে, পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১১–১২ ঘণ্টার মধ্যে একই দিন রাতেই অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা বলেন, এটি একটি লিখিত পরীক্ষার জন্য অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ সময়সীমা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়, পরীক্ষায় অংশ না নিয়েও কয়েকজন প্রার্থীর রোল নম্বর চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন...  মাসুমের মৃত্যুর ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা নেই: এমপি আলীম

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি ও কার্যালয়ের এক জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তার ঘনিষ্ঠতার সুযোগে সুবিধাভোগী প্রার্থী বাছাই করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিপুল অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

এমতাবস্থায় তারা দাবি করেছেন—

  • ১০ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ পরীক্ষা গ্রহণ,
  • অভিযুক্ত সিভিল সার্জনকে অন্যান্য স্থানে বদলি,
  • তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

অভিযোগের বিষয়ে জানতে বিকেল সোয়া ৩টার দিকে নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি-কে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অফিসেও তাকে পাওয়া যায়নি।

এই ঘটনায় ভুক্তভোগী পরীক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচারের প্রত্যাশা ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০