সিলেট প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফখরুল আম্বিয়ার সঙ্গে হাফিজ মাছুম আহমদের সৌজন্য সাক্ষাৎ

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ ফখরুল আম্বিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

গত ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৩৬/৪ নম্বর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে সমাজ উন্নয়ন, মানবসেবা, প্রবাসী ভূমিকা, নৈতিক নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা হয়।

সাক্ষাতে ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট ফখরুল আম্বিয়া বলেন, “মানবসেবা ও সমাজ উন্নয়নের লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করা আমার নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, সমাজসেবামূলক কার্যক্রমে আমার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এ সময় হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রবাসী ফখরুল আম্বিয়ার মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া সত্যিই প্রশংসনীয়। সমাজে এমন নিঃস্বার্থ মানুষদের অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।” তিনি মহান আল্লাহর দরবারে ফখরুল আম্বিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

আরো পড়ুন...  জগন্নাথপুরে জনসভায় রিকশা মার্কায় ভোট চাইলেন মামুনুল হক

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার আমরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ফখরুল আম্বিয়া দীর্ঘদিন ধরে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত। তিনি শুধু ব্যক্তি পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিকভাবেও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে তার অবদান প্রশংসিত।

লন্ডন ও বাংলাদেশ—উভয় দেশেই তিনি বিভিন্ন সেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা উল্লেখযোগ্য। তার এই মানবিক উদ্যোগ শুধু সুনামগঞ্জ জেলাতেই নয়, বরং পুরো সিলেট বিভাগে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সৌজন্য সাক্ষাৎটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয়েই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০