আবু রায়হান, স্টাফ রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আসছেন জামায়াত আমির, লক্ষাধিক মানুষের জনসমাগমের আশা

বাগেরহাটে জামায়াতের জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ছবি: সময় সংবাদ
বাগেরহাটে জামায়াতের জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা | ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রথমবারের মতো বাগেরহাটে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের আশা, ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।

তিনি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসভাকে ঘিরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন। আয়োজকরা জানান, সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সমাবেশ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

বাগেরহাট-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেন, খান জাহান আলীর পবিত্র মাটিতে জামায়াতের আমির প্রথমবারের মতো আসছেন। এ কারণে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে।

আরো পড়ুন...  বাগেরহাট-৩: জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম আরও জানান, এ জনসভাকে কেন্দ্র করে জেলার ৯টি উপজেলা থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। সভাস্থল সাজানোসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৩টায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির।

এদিকে জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, জামায়াতের জনসভাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০