বাগেরহাট প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর | ছবি : সংগৃহীত

বাগেরহাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া এলাকায় তাদের নিজ বসতঘর থেকে আটক করা হয়।

আটকরা হলেন—সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)। তারা বাদে কাড়াপাড়া এলাকার বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ঘর থেকে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

উপ-পরিচালক আরও জানান, মুনির হোসেন খোকনের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ আটজন গ্রেফতার, আদালতে প্রেরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০