মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
২ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বীরগঞ্জ–কাহারোল মাদকমুক্তের ঘোষণা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহাসিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসের শিক্ষাকে ধারণ করে আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে হবে।” তিনি আরও জানান, রমজান শেষে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

এসময় তিনি চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার ভাষ্য, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করলে বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।” তিনি স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বলেন, অল্প সময়ের মধ্যেই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নকাজ শুরু হবে, যা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে।

আরো পড়ুন...  বিকল ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত হেলপার; আহত চালক

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, সহ-সভাপতি মোহাম্মদ নবী ওয়াট ও সদস্য সুবাস দাস। তারা বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করে না, বরং সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মনোভাবও জোরদার করে। মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতার ওপরও গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০