আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
১৯ মার্চ ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেলকুচিতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ ২০২৬) বিকেল ৪টায় ফরিদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। বিতরণকালে অসচ্ছল পুরুষদের জন্য লুঙ্গি প্রদান করা হয় এবং কিছু পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

ফরিদুল ইসলামের এই মানবিক উদ্যোগকে এলাকার বাসিন্দারা প্রশংসা করেছেন। মরহুম গোলাম মোস্তফা চেয়ারম্যানের ভাতিজা এবং সমাজসেবক ফরিদুল ইসলামের এ ধরনের কার্যক্রমকে সমাজে মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবছরের মতো এবারও তিনি নিজের অর্থায়নে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন।

উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাক, এছাড়া উপস্থিত ছিলেন আবু হুরায়রা, রমজান, সিজান ও কনক প্রমুখ। তারা সকলেই এই উদ্যোগকে মানবতার অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেছেন।

আরো পড়ুন...  নাজিরপুরে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “প্রতিবছরের মতো এবারও আমার নিজ অর্থায়নে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। বিশেষ করে ঈদের মতো আনন্দের দিনে সবাই যেন সমানভাবে আনন্দ ভাগ করে নিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সংহতি জাগাতে সহায়ক হবে।

উক্ত কার্যক্রমে এলাকার অসচ্ছল মানুষরা আনন্দ প্রকাশ করেছেন এবং জানান, সামর্থ্যবান ব্যক্তির এই ধরনের উদ্যোগ তাদের জন্য ঈদের আনন্দ দ্বিগুণ করে। সামগ্রিকভাবে, এই ধরনের উদ্যোগ স্থানীয় সম্প্রদায়ে মানবিক মূল্যবোধ এবং সামাজিক ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০