নিজেস্ব প্রতিবেদক-
৯ জানুয়ারি ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

নারীবান্ধব ওয়াশরুমছবি: এআই
নারীবান্ধব ওয়াশরুমছবি: এআই

সরকার ও বেসরকারি ব্যাংকগুলোর প্রধান ও আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা–উপশাখায় স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম বা বাথরুম নির্মাণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনার লক্ষ্য হলো নারী কর্মকর্তা–কর্মচারী এবং সেবা নিতে আসা নারীদের জন্য সুবিধাজনক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে এই নির্দেশনা জারি করে জানিয়েছে, কর্মক্ষেত্রে পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তারা এবং সেবা গ্রহীতা নারীরা নানা অসুবিধার মুখোমুখি হচ্ছেন। এটি কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টিতে একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হয়েছে।

তফসিলভুক্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনায় বলা হয়েছে, প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং শাখা–উপশাখাগুলোতে পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা করতে হবে। এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’-এর ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  রমজানে ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০