ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
৫ এপ্রিল ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় মহিলা বিষয়ক দপ্তর অচল

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তরটি দীর্ঘ ২৪ দিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অবসরে যাওয়ার পর থেকে জনবল সংকটের কারণে দপ্তরটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এতে করে সেবা নিতে এসে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার চলতি বছরের ১২ মার্চ এলপিআর (লিভ প্রিপারেশন টু রিটায়ারমেন্ট) শেষে অবসরে যান। তিনি অবসরে যাওয়ার পরদিন থেকেই দপ্তরটি তালাবদ্ধ হয়ে পড়ে। এরপর থেকে নিয়মিতভাবে অফিস খোলা বা কার্যক্রম পরিচালনার মতো কোনো কর্মকর্তা বা কর্মচারী না থাকায় সেবাপ্রার্থীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনবল সংকটের মধ্যেই এই দপ্তরটি পরিচালিত হয়ে আসছিল। প্রায় দুই বছর ধরে মো. আব্দুল ওহাব হাওলাদার একাই দপ্তরের সকল কার্যক্রম পরিচালনা করতেন। অথচ দপ্তরে প্রধান কর্মকর্তাসহ অফিস সহকারী, প্রশিক্ষক ও এমএলএস পদ মিলিয়ে মোট পাঁচটি পদ থাকলেও সবগুলোই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কোনো নতুন জনবল নিয়োগ না হওয়ায় একজন কর্মকর্তার ওপরই পুরো দপ্তরের দায়িত্ব ন্যস্ত ছিল।

আরো পড়ুন...  নাজিরপুরে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

অবশেষে ওই কর্মকর্তা অবসরে যাওয়ার পর দপ্তরটি পুরোপুরি অচল হয়ে পড়ে। ফলে নারীদের উন্নয়নমূলক কার্যক্রম, প্রশিক্ষণ, ভাতা সংক্রান্ত সেবা ও অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় উপকারভোগীরা। অনেকেই অভিযোগ করছেন, জরুরি প্রয়োজনে দপ্তরে এসে তালা ঝুলতে দেখে ফিরে যেতে হচ্ছে, যা চরম দুর্ভোগের সৃষ্টি করেছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ভাণ্ডারিয়া দপ্তরে কেবল প্রধান কর্মকর্তা কর্মরত ছিলেন এবং বাকি সব পদই শূন্য ছিল। তিনি অবসরে যাওয়ার ফলে দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আপাতত জেলা কার্যালয় থেকে একজন অফিস সহকারীকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে ভাণ্ডারিয়া দপ্তরের কার্যক্রম চালু করার প্রক্রিয়া চলছে। আগামী দুই দিনের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার বলেন, সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তা ছাড়া অন্যান্য সব পদ শূন্য থাকায় দীর্ঘদিন ধরেই কার্যক্রম সীমিত ছিল। কর্মকর্তা অবসরে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন...  মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে র‌্যালী

স্থানীয়দের দাবি, দ্রুত জনবল নিয়োগ দিয়ে দপ্তরের কার্যক্রম সচল করা না হলে নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০