মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি-
২৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় জুয়া আস্তানায় সাঁড়াশি অভিযান, এএসপি দেলোয়ারের নেতৃত্বে আটক ১৩

কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজার সংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় জুয়া আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেলোয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক অফিসার ও ফোর্স অংশ নেন।

বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেল ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস টিম মধ্যবাজার ট্রাক চালক সমবায় সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে ১৩ জনকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মজিবর মন্ডল (৩২), শ্রী সনাতন বিশ্বাস (৩৫), মোঃ মিজানুর রহমান ওরফে শাহিন (৪৭), মোঃ বিশু (৪৫), মোঃ নজরুল ইসলাম (৩৫), মোঃ সোহাগ হোসেন (৩৯), আঃ মিঠুন মন্ডল (৩৩), মোঃ বাবু হোসেন (৩৫), মোঃ আকমল হোসেন (৪৭), মোঃ মহির উদ্দিন (৪৭), মোঃ রফিকুল ইসলাম (৫৪), মোঃ নুরুল ইসলাম (৪৮) এবং মোঃ এনামুল শেখ (৪৬)। তাদের সকলের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা ও আশপাশ এলাকায়।

এসময় আসামিদের কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, ৫২ কার্ডের দুটি তাসের সেট এবং একটি কালো রঙের রেক্সিন জব্দ করা হয়।

এ ঘটনায় ভেড়ামারা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা (নং-২৪, তারিখ: ২৫/০৩/২০২৬) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন...  গণভোট ও নিরাপত্তা ইস্যুতে ভেড়ামারায় পুলিশ সুপারের সভা

পুলিশ জানায়, জুয়া ও অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০