কুষ্টিয়া প্রতিনিধি,
২০ মার্চ ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় হামলায় আহত ৬

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বিএনপির এক সাধারণ কর্মীসহ একই পরিবারের অন্তত ৬ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ক্ষেমিরদিয়াড় বিশ্বাসপাড়া, ওয়ার্ড নং-০৯ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে ভুক্তভোগী পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা দলবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় পরিবারের কর্তা লালচাঁদ আলী তাদের বাধা দিলে অভিযুক্ত সবুজ (৩৪) লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথায় ৭-৮টি সেলাই দিতে হয়েছে বলে জানা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এলে লালচাঁদের স্ত্রীকেও মাথায় আঘাত করা হয়, যার ফলে তার মাথায়ও একাধিক সেলাই দিতে হয়েছে। পরে ভুক্তভোগী মামুন হোসেন বাড়িতে ফিরে এলে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাকে কামড় দিয়ে চোখের নিচে জখম করা হয়, যেখানে তিনটি সেলাই দিতে হয়েছে।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের জনসভা, দুর্নীতিবিরোধী ভোটের আহ্বান

হামলার সময় ভুক্তভোগীর ভাই আব্দুল মান্নান (২৮) বাধা দিতে গেলে তার বাম হাত ভেঙে দেওয়া হয়। এমনকি পরিবারের শিশু সদস্য মাহিন (৮) ও রেহাই পায়নি; তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া নাজমা খাতুন (৪৩), রাব্বি (২৫) ও মমিতা খাতুন (২৪) সহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়, যার ফলে তারা বিভিন্নভাবে আহত হন।

ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেছে, হামলার সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। এর মধ্যে একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা) এবং একটি জোড়া স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা) রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় এলাকাবাসীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় সিরাজী (৫০), মেহেরুল (৪৮) এবং বীর মুক্তিযোদ্ধা সাইদ (৭০)সহ একাধিক ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী রয়েছেন বলে জানা গেছে।

আহতদের স্থানীয়দের সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে গেছেন।

আরো পড়ুন...  কুয়েতে ড্রোন হামলায় ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০