ইতিহাস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটের আগে নতুন সরকারের কাছে অপু বিশ্বাসের ২ প্রত্যাশা

অপু বিশ্বাস | ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস | ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের চলচ্চিত্রশিল্পকে আরও এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব, সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। একই সঙ্গে দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

অপু বিশ্বাস বলেন, “সিনেমার মানুষ হিসেবে শিল্পের সার্বিক উন্নয়ন আমার অন্যতম প্রত্যাশা। একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

উল্লেখ্য, কিছুদিন চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে থাকলেও সম্প্রতি আবারও শুটিংয়ে সরব হয়েছেন অপু বিশ্বাস। বর্তমানে তিনি একাধিক নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসার কার্যক্রমও তদারকি করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Facebook Comments Box
আরো পড়ুন...  সব প্রশ্নের উত্তর দিতে নেই—শাকিবের কাছ থেকেই শিখেছি: বুবলী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০