আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩

সংঘর্ষ

ভোলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নির্বাচনী প্রচারণা চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষে জড়ায় তারা। এতে বিএনপির ৫ জন এবং জামায়াতের ৮ জন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে ভোট চাইতে থাকে। এতে সমর্থকরা প্রতিবাদ জানালে তারা বাড়িঘরে ভাঙচুর চালায়।

অন্যদিকে জামায়াত নেতা মাওলানা হালিম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনী সময়ে সবাই নিজ নিজ প্রচারণা চালাবে—এটাই স্বাভাবিক। কিন্তু এখানে একের পর এক হামলার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি নিজেরাই হামলা চালিয়ে নিজেদের ঘর ভেঙে নাটক সাজাচ্ছে।

আরো পড়ুন...  রামপালে রাস্তা কেটে খাল দখলের অভিযোগ

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০