মোঃ শাহীন হাওলাদার, বিশেষ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক-জুয়া নির্মূলে ঐক্য চান এমপি আব্দুল আলিম

শরণখোলায় নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা সভা, শান্তি বজায় রাখতে এমপির আহ্বান
শরণখোলায় নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা সভা, শান্তি বজায় রাখতে এমপির আহ্বান | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান।

সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং শরণখোলা থানা-র ওসি (তদন্ত)সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন-পরবর্তী সময়ে সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও জুয়া নির্মূল এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সব বক্তব্য শোনার পর সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, দেশ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় জনগণের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের সভা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০