মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
১৪ মার্চ ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানী ঢাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভ্রাম্যমাণভাবে ইফতার বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২০০ জন দরিদ্র ও পথচারী মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে হাইকোর্ট চত্বর ও শিল্পকলা একাডেমি এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংগঠনের নেতারা জানান, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। সেই চেতনাকে সামনে রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইফতার বিতরণ কর্মসূচিতে শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ভাসমান ও নিম্নআয়ের অনেক মানুষ অংশ নেন এবং সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

ইফতার বিতরণ শেষে দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের সন্তানরা সবসময় ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।

আরো পড়ুন...  শরণখোলায় ২৫ কিমি খাল কচুরিপানার দখলে: বিপাকে লক্ষাধিক মানুষ

নেতারা আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তির পাশে থেকে সংগঠনটি কাজ করে যাবে। মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০