শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২৯ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা-কর্মীদের হয়রানি

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী থেকে সমর্থন পাওয়ার অভিযোগ তুলে বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছে, এলাকায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুনরায় হয়রানি এবং অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। রবিবার দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানান তেলিগাতী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলও উপস্থিত থেকে অভিযোগের সাথে সহমত প্রকাশ করেছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের ছত্রছায়ায় বিএনপি নেতা-কর্মীরা সঙ্কুচিত ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, এলাকায় নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং অতীতের অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে জামায়াতের সমর্থনে বাধা দেওয়া হচ্ছে।

বিএনপি নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, গত ২৪ মার্চ কালুরহাট মাজার দরবার শরীফে হামলা বা মারধরের কোনো ঘটনা না ঘটলেও জামায়াতের ছত্রছায়ায় থাকা আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা মাসুদ শেখ ইউনিয়ন বিএনপির সেক্রেটারীর ছেলে শুভ খান, বিএনপি কর্মী মহিবুল্লাহ খান ও ছাত্রদলের সভাপতি আলামিন শেখসহ চারজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যান অনুপস্থিত, নাগরিকসেবা ব্যাহত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল মোল্লা, জাহাঙ্গীর শেখ, সেক্রেটারী মিজানুর হাওলাদার, পলাশ শিকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা দ্রুত এসব হয়রানির অবসান এবং দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০