মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বাসে বিশেষ অভিযানে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসে থাকা এক যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম মো. দুলাল মিয়া (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাঁচচৌকা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুলাল মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএনসি সূত্র আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  হ্নীলায় শহীদ পরিবারে চিঠি বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০