মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় রাজশাহী মহানগরীতে বাজারদরের তুলনায় কম মূল্যে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্যও নির্ধারিত ব্যবস্থায় পণ্য বিতরণ অব্যাহত থাকবে।

টিসিবি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে মোট ৬ হাজার পরিবারের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে দৈনিক প্রায় ৪০০ জন ক্রেতাকে নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করা হবে। এতে করে নিম্ন ও মধ্যআয়ের মানুষ রমজান মাসে নিত্যপণ্যের বাড়তি চাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

নির্ধারিত মূল্যের তালিকা অনুযায়ী, ২ কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে ১৪০ টাকায়, ২ লিটার ভোজ্যতেল ২৩০ টাকায়, ১ কেজি চিনি ৮০ টাকায়, ১ কেজি ছোলা ৬০ টাকায় এবং আধা কেজি খেজুর ৮০ টাকায়। উল্লিখিত পণ্যসমূহের মোট প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। বাজারদরের তুলনায় এসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আরো পড়ুন...  পাটগ্রাম–হাতীবান্ধায় ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক, ভোটারদের দোরগোড়ায় সুমী

টিসিবির নির্দেশনা অনুযায়ী, ডিলারদের সকাল ১১টার মধ্যে নির্ধারিত বিক্রয়স্থলে পৌঁছাতে হবে। ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবদের উপস্থিতিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে টিসিবির উপপরিচালক (ডিডি) আতিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

রমজানকে কেন্দ্র করে বাজারে সাধারণত নিত্যপণ্যের চাহিদা ও মূল্য বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত তদারকি ও নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত থাকলে ভোক্তারা উপকৃত হবেন এবং বাজারে মূল্যস্থিতিশীলতাও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০