মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১২ জানুয়ারি ২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিজিবির অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

রাজশাহীতে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চর দিয়ে মাদক পাচার হতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চরের নিকটবর্তী একটি আম বাগানে ওঁৎ পেতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর রাতের ঘন কুয়াশার মধ্যে এক ব্যক্তি মাথায় একটি বস্তা নিয়ে আম বাগানের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তি বস্তাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০