ইতিহাস প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

জ্বালানি সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর এলাকায় সকল শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগর এলাকায় অবস্থিত শপিংমল, মার্কেট এবং খুচরা দোকানপাট প্রতিদিন সর্বোচ্চ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে বলা হয়েছে, সব ধরনের বিলবোর্ড, সাইনবোর্ড ও আলোকসজ্জার বাতি সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানে চলমান কিংবা আয়োজিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিত তদারকি করবে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন...  দায়িত্ব নিয়েই মাঠে এমপি আব্দুল আলিম, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলায় কড়া বার্তা

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়সীমা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিলসহ অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও এ ধরনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা সার্বিক অর্থনীতি ও বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০