মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীর বিভিন্ন উপজেলায় শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রাজশাহীসহ ১৮ জেলার ৩০টি উপজেলায় রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। আগে টিকা নেওয়া শিশুদেরও পুনরায় এই টিকা প্রদান করা হবে। তবে বর্তমানে যারা হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না; পরিবর্তে তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রাথমিকভাবে দেশের যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব এলাকার ৩০টি উপজেলাকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। রাজশাহী বিভাগের যেসব উপজেলায় রোববার থেকে টিকাদান চলবে, সেগুলো হলো— রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট। এছাড়া নাটোর সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া এবং নওগাঁর পোরশা উপজেলা এই কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়া অনেক শিশু নিয়মিত টিকাদান থেকে বাদ পড়ায় বর্তমানে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এই ঝুঁকি এড়াতেই জরুরি ভিত্তিতে পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব শিশুকেই এই টিকার আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০